সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

সিলেট ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও জেলা ক্লাব সমিতির স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা স্টেডিয়ামকে এককভাবে কোন ফেডারেশনকে বরাদ্দ প্রদান না করার দাবীতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও সিলেট জেলা ক্লাব সমিতি।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন  কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে  বলা হয়, সিলেট জেলা স্টেডিয়াম মাঠ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং একইসঙ্গে শুধুমাত্র ক্রিকেটকে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত  সিলেট জেলার ক্রীড়াঙ্গনের জন্য মারাত্মক ক্ষতিকর ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এ সময় উপস্থিত  ক্লাব কর্মকর্তা, ক্রীড়া সংগঠক , খেলোয়াড়রা বলেন, সিলেট জেলা স্টেডিয়াম সিলেট ক্রীড়াঙ্গনের সূতিকাগার। মহান স্বাধীনতা উত্তর থেকে সিলেট জেলা স্টেডিয়াম মাঠে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস্, ভলিবলসহ সকল ডিসিপ্লিনের খেলাধুলা নির্দিষ্ট ক্রীড়াপঞ্জী অনুসারে অনুষ্ঠিত হয়ে আসছে। সিলেট জেলা স্টেডিয়াম মাঠেই সকল ডিসিপ্লিনের খেলাধুলার আয়োজন করতে হয়ে। এমনকি সরকারি বিভিন্ন ক্রীড়া কার্যক্রমও এই মাঠে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা বলেন,  মাঠটি সকল খেলার একমাত্র কার্যকর ,স্বীকৃত ভেন্যু। এই মাঠ এককভাবে কোনো একটি ফেডারেশন বা খেলাকে বরাদ্দ দেওয়া হলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সকল অ্যাফিলিয়েটেড ক্লাবের সঙ্গে চরম অবিচার করা হবে।

ক্রীড়া  সংগঠক  ফেরদৌস  চৌধুরী রুহেল বলেন, অতীতেও এই স্টেডিয়াম এককভাবে ফুটবলের জন্য বরাদ্দ দেয়ার ফলে ক্রিকেটসহ অন্যান্য সকল খেলা দীর্ঘদিন যাবত স্থবির হয়ে পড়েছিল। সেই ভুল সিদ্ধান্তের ভয়াবহ ফল আজও সিলেটের ক্রীড়াঙ্গন বহন করছে। দুঃখজনকভাবে আবারও একই পথে হাঁটার চেষ্টা করা হচ্ছে।

সাবেক ক্রিকেটার মোস্তফা কামাল পাশা মওদুদ বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অধীনে বিকল্প কোনো মাঠ নেই, যেখানে ক্রিকেট বা অন্যান্য খেলা নিয়মিতভাবে আয়োজন করা সম্ভব। আজ ক্রিকেটকে বাধা দেওয়া হলে আগামীতে পর্যায়ক্রমে অন্যান্য খেলাও একই ধরনের নিষেধাজ্ঞা, বৈষম্যের শিকার হবে- যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।

স্মারকলিপিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার  ক্লাবসমূহ সিলেট জেলা স্টেডিয়াম মাঠ এককভাবে বরাদ্দ দেওয়ার সকল পরিকল্পনা বাতিল এবং পূর্বের ন্যায় সকল খেলার জন্য মাঠ উন্মুক্ত করার দাবী জানান। সেইসাথে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অধীনে সকল খেলার জন্য উপযোগী একটি নতুন পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবী জানানো হয়।

ক্লাবসমূহের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরন না হলে, সিলেটের ক্রীড়াঙ্গনের স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান ক্লাব সংগঠকরা।

স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন ক্রীড়া  সংগঠক  ফেরদৌস  চৌধুরী রুহেল, হানিফ আলম চৌধুরি,  আহমদ জুলকারনাইন, মোস্তফা কামাল পাশা মওদুদ, মোহম্মদ বদরুদ্দোজা বদর, মিলাদ আহমদ, আশরাফ আরমান, খালেদ মাহমুদ ইমন, ফরহাদ কোরেশী, জাতীয় খেলোয়াড় এটিএম খালেদ আহমদ,  ইমরান আলী এনাম,  রানা মিয়া, নাসির বক্স, শাকিল আহমদ, মিন্টু সিংহ প্রমুখ।
 
নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও জেলা ক্লাব সমিতির স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬