ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব- এম এ মালিক এমপি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী  সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে- ডা, শফিকুর জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে – কাইয়ুম চৌধুরী সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে একদিনে র‌্যাব-পুলিশের কব্জায় ধরা পড়েছেন ১৬ জন অপরাধী। তারা চুরি মাদক ব্যবসা চোরাকারবারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত সিলেটের বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুর পৌণে ২টার দিকে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণ থেকে নিজাম উদ্দিন ওরফে মিন্টু নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রাতগাও এলাকার মৃত আজব উল্লাহর ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা।

পুলিশ তার সিডিএমএস পর্যালোচনা করে জানতে পারে তিনি অন্তত ৪টি চুরির মামলায় অভিযুক্ত। এদিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় এলাকার জীবন মিয়ার (৪৫) বাড়ির পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।

তিনি মওলারপাড় গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। এসময় তার হেফাজত থেকে ৭২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন মিয়া স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পাঠান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে চেকপোস্ট করাকালে চোরাই পথে আসা ভারতীয় পণ্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

তারা হলেন, ঢাকার সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের বক্তারপুর এলাকার মৃত ছবেদ আলীর ছেলে মো. আলী হোসেন প্রকাশ করিম (৪৮) ও ফরিদপুরের চরভদ্রাসন থানার শিকদার ডাঙ্গী সবুল্যা এলাকার মৃত আলেপ ব্যাপারী এবং মাজেদা খাতুনের ছেলে মো. আল-আমিন বেপারী (৩০)। চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি ছাই রঙের হাইয়েসকে থামার সঙ্কেত দিলেও তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গাড়িসহ করিম ও আল-আমিনকে আটক করে। এসময় গাড়িটি তল্লাশি করে অবৈধভাবে নিয়ে আসা ২৭০ কেজি ভারতীয় জিরা যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

এদিকে সিলেটের জৈন্তাপুরে চেকপোস্ট করাকালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭ নম্বরের একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রবিউল হাসান (২৫), সাহাদৎ হোসেন (১৯), অন্তর (১৯) ও আলীমুর রাজি (৩২)। তাঁদের বাড়ি টাঙ্গাইল ও জামালপুর জেলায়।

জব্দ করা মাইক্রোবাসসহ মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ৭৭ হাজার টাকা। এদিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকা ও কোতোয়ালী থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ভার্থখলা এলাকার আব্দুর রহিমের ছেলে সিদ্দিক মিয়া (৩০), কানাইঘাটের লালারচক গ্রামের মকবুল আলীর ছেলে দিরাব ওরফে সিরাজ (৫৫), ভার্থখলা এলাকার পলাশ আহমদের ছেলে মোস্তাফিজুর রহমান দিদার (২৪)।

অপরদিকে কোতোয়ালী থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা আ/এ এলাকা থেকে গ্রেফতার করা হয় বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনার বাংলা আ/এ এর ৬৭নং বাসার রফিকুল ইসলামের ছেলে  মোঃ আলী (৪২),  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ছাতারকোনা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহফিজুর রহমান (৩৮), জকিগঞ্জের কোনাগ্রাম বারহালের ছাহির আলীর ছেলে মাছুম আহমদ (৪৫), কুলাউড়া থানার বুধপাশা কর্মধা গ্রামের আব্দুল জব্বারের ছেলে তোফায়েল আহমদ (২৯), লালমনিরহাটের হাতিবান্ধা থানার বড়খাতা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪১)।

গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামরা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বাহিনীগুলোর গণমাধ্যম কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন

আপডেট সময় : ০৯:৪৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬