দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি দেশের অন্যতম শক্তি হচ্ছে ট্যাক্স। এখানে ট্যাক্স জিডিপি রেশিও যদি না বাড়ান তো দেশের উন্নয়নে বেশি বিনিয়োগ কিভাবে করবেন? আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন, ট্যাক্স বাড়ানো না, ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, সামগ্রিকভাবে রাজস্বের পরিমাণ বাড়াতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের মদনমোহন সরকারি কলেজে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন,অর্থনীতির যে কনটেক্সটে আছে সেটা বুঝতে হবে। সেটা হল দক্ষিণ-পূর্ব এশিয়া বা আমাদের সাথে তুলনা করা যায় এমন যেকোনো অর্থনীতির দেশের অর্থনীতির সাথে ট্যাক্স জিডিপি রেশিও যেটা সেটা আমাদের অনেক কম। ট্যাক্স জিডিপি রেশিও আমি আবার বলছি আমাদের জিডিপির সাথে আমরা যে পরিমাণে ট্যাক্স আহরণ করি, সরকারের যে রাজস্ব আয় হয় সেই আয়ের রেশিওটা অনুপাতটা আপনি যেকোনো দেশের সাথে তুলনা করলে আমরা অনেক নিচের দিকে থাকি। এই রাজস্বটা কেন আহরণ করা হয়? রাজস্বটা আহরণ করে এই রাজস্ব দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার যে সরকারের কর্মচারীদের ভাতা, রিটায়ারমেন্ট ফান্ড, বৈদেশিক ঋণ, দেশীয় ঋণ, ইনস্টলমেন্ট পরিশোধ, কিত্তি পরিশোধ, সুদ পরিশোধ এরপরে যে টাকাটা থাকে সেটাকে প্রায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি ।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাজারে প্রবেশ করা নানা রকমের মালামাল বাজারকে অস্থিতিশীল করছে। এদিকে কিন্তু সরকারের সক্ষমতা বাড়ানোর বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে যাচ্ছে। এটা শুধু ইচ্ছে না সাম্প্রতিককালে দুই একটা ঘটনায় আমরা খুব মর্মাহত হয়েছি। তবে এগুলো কোনভাবে ছাড় দেয়া হবে না। আমরা কঠোর হচ্ছি আর ইনশাআল্লাহ আমরা দমন করবো।














