ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ওষুধ ছাড়াই ফ্যাটি লিভারের সমাধান হ্যানয়ে আজ প্রীতি ম্যাচ, ভিয়েতনামের সঙ্গে জোর লড়াইয়ের প্রতিশ্রুতি মৌলভীবাজারে ডাব চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনকে জুতাপেটা স্বাধীন স্বদেশ বিনির্মাণের বাংলাদেশের ৫৫তম জন্মবার্ষিকী হবিগঞ্জে- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা- বিএনপির শ্রদ্ধা নিবেদন সিলেটে মোটরসাইকেলে তেল সংগ্রহে বিক্রিতে শর্ত মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনন্য: সিসিক প্রশাসক রমজান মাসে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে: মাও. হাবিবুর রহমান সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ছিনতাই

সিলেট নগরীর নাগরিক সেবা আরও জোরদার করা হবে – কাইয়ুম চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন এখন আরও বেগবান হবে। একই সাথে এই নগরীর মানুষ যাতে দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান সেটা আরও জোরদার করার পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নগরীর নাগরিক সেবা আরও জোরদার করা হবে – কাইয়ুম চৌধুরী

আপডেট সময় : ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬