ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার কোন দপ্তর ৫০ সদস্যের মন্ত্রিসভার শপথ,প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শহর হোক ঘরের মতো পরিচ্ছন্ন’- রেজাই রাফিন সরকার,সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ, দেয়াল পত্রিকায় পরিচ্ছন্ন নগরের স্বপ্ন ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে সিলেটের শফিকুর রহমান- মাদক মামলায় নাঈম ও উজ্জল কারাগারে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন করলেন নেতাকর্মী ২০২৬ সেশনের ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেটআপ সম্পন্ন ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও নিত্য পণ্য সহনীয় পর্যায়ে রাখুন’ সিলেটের সবজির বাজার উত্তাপ, লেবুর দাম চড়া

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। ছবি: সংগৃহীত

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিল— এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইভার্স ইজাবস বলেন, কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন; সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত। 

সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল। গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। 

তিনি আরও বলেন, ভোটের পরবর্তী সময় সব রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন

আপডেট সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬