সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জালভোট দেওয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই করে তাদের আটক করা হয়। তারা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















