ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

সীমান্তে বিজিবির নজরদারি জোরদার প্রায় ২৭ কোটি টাকার মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : :

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধেও জোরালো অভিযান চালাচ্ছে বাহিনীটি।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম।

তিনি বলেন, ‘হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় অবস্থিত ৬৪৭টি ভোট কেন্দ্রে ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ৯টি উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী ১০৩ কিলোমিটার এলাকা ১৬টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক সুরক্ষিত রাখা হচ্ছে। নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি যৌথভাবে কাজ করছে। নিয়মিত ভোট কেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা মহড়া অব্যাহত রয়েছে।’ বিশেষ করে সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই দুটি উপজেলায় বিস্তৃত সীমান্ত এলাকায় অনেক ভোট কেন্দ্র রয়েছে। সীমান্তবাসী ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গেল বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর ও সীমান্তবর্তী ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে ৭ জন আসামিসহ মোট ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে বিজিবির নজরদারি জোরদার প্রায় ২৭ কোটি টাকার মালামাল জব্দ

আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬