ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  সিলেটে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড অনুষ্ঠিত সিলেট কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় ‘হিসাববিজ্ঞান ফোরাম’ সিলেট পঞ্চম সাধারণ সভা অনুষ্ঠিত সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর নারী টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, জিরা ও বাংলাদেশি মশার কয়েল জব্দ আগে একাত্তর নিয়ে মাফ চান, পরে ভোট চান: ফখরুল নারীরা জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না: শফিকুর রহমান হবিগঞ্জের মাধবপুরে ভাতা আত্মসাৎ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কেউ অন্যায়-অবিচারের শিকার হবেন না- মাওলানা হাবিবুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট জেলা জামায়েতের আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাদের দেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচারব্যবস্থা ছিল পরাধীন। বিগত বছরগুলোতে আইনের শাসনের যে অভাব ছিল, তা দূর করার জন্য জামায়াত দেশের ২৬টি আসনে আইনজীবীদের প্রার্থী করেছে। জামায়াত বারবার অন্যায়, অবিচার ও জুলুমের শিকার হলেও কখনো কাউকে অন্যায়ভাবে আঘাত করে নি। আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে সেখানেও কারো সাথে কোনো অন্যায় করবো না। আমাদের বিচারব্যবস্থা থাকবে স্বাধীন। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কেউ অন্যায়-অবিচারের শিকার হবেন না। 

মঙ্গলবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি হলে সিলেট-১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার উদ্যোগে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

তিনি আরও বলেন, দেশের সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষায় আইনজীবীদের অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের ভয়ভীতিহীনভাবে কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরিতে সহায়তা করতে হবে আপনাদেরকে। ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ আইনজীবীদের সামাজিক ও পেশাগত মর্যাদা পুনরুদ্ধারে সংসদে জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো। 

বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এপিপি মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মো. সামছুল হক, সিনিয়র আইনজীবী এডভোকেট মু. এরশাদুল হক, এডভোকেট মিনহাজ উদ্দিন খান, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগরের সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও এনসিপি সিলেট মহানগরের আহবায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল। 

সমাবেশে আরও বক্তব্য দেন এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট মাসহুদ আহমেদ মহসিন, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট ইয়াছিন খান, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট বাহারুল ইসলাম, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট রবিউল ইসলাম ও দলিল লেখক ইউনিটের সভাপতি আবু হায়দার প্রমুখ। এর আগে দুপুরে সিলেট কোর্ট প্রাঙ্গণে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কেউ অন্যায়-অবিচারের শিকার হবেন না- মাওলানা হাবিবুর রহমান

আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬