ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব- এম এ মালিক এমপি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী  সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে- ডা, শফিকুর জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে – কাইয়ুম চৌধুরী সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

সিলেটে আসছেন তারেক রহমান, এসএমপির নিরাপত্তা জোরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট আগমন ও নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
 
সভায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

মতবিনিময়ে তারেক রহমানের আগমন ও সংশ্লিষ্ট কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 
এসএমপি সূত্র জানায়, কর্মসূচিকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন থাকবে। পাশাপাশি নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ পুলিশ ছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি), কাস্টমস ইন্টেলিজেন্স ও এনফোর্সমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও সিকিউরিটি সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা নিশ্চিত করার কথা জানান। একই সঙ্গে এসএমপি কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আসছেন তারেক রহমান, এসএমপির নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬