সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা—

সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশের কঠোর নজরদারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নগরজুড়ে একযোগে বিশেষ মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে শুরু করে রাতভর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার পুলিশ সদস্যরা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে রাতভর মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেন। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সন্দেহভাজন গাড়ি ও সন্দেহভাজন লোকদের তল্লাশী চালানো হয়। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ শোডাউনের মাধ্যমে ভোটের আগে নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বলেও জানায় পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে শহরজুড়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল থানা সমন্বিতভাবে বিশেষ মোটরসাইকেল শোডাউন পরিচালনা করা হচ্ছে। ভোটের আগে এবং পরে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এবং আসন্ন নির্বাচনে জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশের কঠোর নজরদারি

আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫