সিলেটে গভীর রাতে অভিযান-সাজা হলো ১ জনের
- আপডেট সময় : ০১:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় মোবাইল কোর্টের অভিযানে পাথর ভাঙ্গার মিলের ম্যানেজারকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়াও সাদাপাথর ভাঙ্গার দায়ে ৩টি ক্রাশার মিলের পেলোডার গুড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে এই অভিযান। এসময় কলাবাড়ি এলাকায় রুবেল আহমদ এর ক্রাশার মিলের ম্যানেজার রিংকু রঞ্জন দাসকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ওসি রতন শেখ পিপিএম, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা।
জানা যায় দীর্ঘদিন থেকে বালু পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে আসছে। কিছু দুষ্কৃতকারীদের জন্য এখনো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হচ্ছে না। তাদের ধরতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।














