সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

সিলেটে ৯টি গাড়ি অগ্নিকাণ্ডের ঘঠনা ঘটেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগর এলাকার আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ আগুন পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।

তিনি জানান, রাত দেড়টার দিকে আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৯টি গাড়ি অগ্নিকাণ্ডের ঘঠনা ঘটেছে

আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫