সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

সিলেটে আটক মা’কে হত্যা, ঘাতক ছেলে ফজল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাটে র‌্যাব-৯ এর অভিযানে মা’কে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে আটক করা হয়েছে। র‌্যাব বলছে, ২০০৫ সালে হবিগঞ্জের নবীগঞ্জে সংঘটিত ওই হত্যাকাণ্ডে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজের মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন ফজল মিয়া। অভিযোগ রয়েছে, তিনি ঘরের ভেতরে দেহ এবং বাইরে মাথা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে হবিগঞ্জ আদালত মামলাটিতে ফজল মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

ওই রায় কার্যকর করার লক্ষ্যে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি–৩, হবিগঞ্জের যৌথ একটি দল গত রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

আটককৃত ফজল মিয়া—পিতা মৃত আশ্বব আলী, গ্রামের ঠিকানা আদিত্যপুর, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ—কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আটক মা’কে হত্যা, ঘাতক ছেলে ফজল

আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫