সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

মন্তব্য রাশেদ খাঁনের, সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। আনুষ্ঠানিকভাবে সে উপদেষ্টাদের নাম জানা গণমাধ্যমকে জানায়নি দলটি। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মনে করেন, ওই উপদেষ্টারা না থাকলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ঘণ্টাও ক্ষমতায় টিকবে না।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন লিখেছেন, ‘এনসিপির পক্ষ থেকে যে ৫ জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার ১ ঘন্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবেনা।

‘ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে উনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের উপর। পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয়, তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি’-যোগ করেন তিনি।

এই উপদেষ্টারা এনসিপির ‘আজ্ঞাবহ’ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সদস্যের লিয়াজোঁ কমিটি পরামর্শে এই ৫ জন উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। হয়তো এই ৫ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে।

উপদেষ্টাদের ‘ট্যাগিং’ বন্ধের বার্তা দিয়ে রাশেদ খাঁন আরও লিখেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা, দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে। আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয়, কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারত যে চক্রান্ত করছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদবিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মন্তব্য রাশেদ খাঁনের, সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার

আপডেট সময় : ০২:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫