সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

সিলেট জাফলংয়ে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে পরিবেশ-সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে প্রশাসনের গঠিত বিশেষ টাস্কফোর্স। জব্দ করা এই বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ‘জাফলং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বালু–পাথর উত্তোলনের কারণে এখানকার প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।’

উল্লেখ্য, পরিবেশবাদী সংগঠন বেলার করা একটি রিট আবেদনের পর আদালতের নির্দেশে জাফলংকে পরিবেশ-সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই সেখানে সব ধরনের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখনও একটি প্রভাবশালী গোষ্ঠী অবৈধভাবে উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের।

পরিবেশবিদদের মতে, এমন অভিযান অব্যাহত না থাকলে এক সময় জাফলং তার প্রাকৃতিক বৈচিত্র্য হারাবে, এবং পর্যটনশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জাফলংয়ে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

আপডেট সময় : ০৩:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫