সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী

সিলেট-ঢাকা চার লেন প্রকল্পের মহাসড়কে ভোগান্তি শেষ হচ্ছে ডিসেম্বরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

চার লেন প্রকল্পের আওতায় পড়া ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত অংশের নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

সোমবার (২২ সেপ্টেম্বর) আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে আছে। এর ফলে মহাসড়কের এ অংশে সৃষ্ট খানা-খন্দের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তি পোহাতে হয় চালক-যাত্রীদের।

সড়ক পরিবহন সচিব বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে ৫ আগস্টের পর ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ভারতে চলে গিয়েছিল। আমরা তাদেরকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি। ওনারা ফিরে এসেছেন, কাজে নামবেন। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত অংশের কাজ শেষ হবে। এটি হলে ভোগান্তি কমে যাবে। সরাইল-বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত অংশের কাজও হবে। হয়ত একটু সময় লাগবে।

এ সময় সচিবের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-ঢাকা চার লেন প্রকল্পের মহাসড়কে ভোগান্তি শেষ হচ্ছে ডিসেম্বরে

আপডেট সময় : ০২:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫