সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

শিপুর পাশে ওসমানী হাসপাতালের নার্সরা, বিএনএ সিলেট জেলার কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

শিপু লাল দাস। সিলেট মডেল নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউট’র ছাত্র । সম্প্রতি তিনি Guillain-Barré syndrome (GBS) রোগে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন। বর্তমানে অনেকটা উন্নতির দিকে।

মানুষের জন্য মানুষ, এ কথার ভিত্তিতে শিপুর পাশে ওসমানী হাসপাতালে কর্মরত নার্সরা চিকিৎসা সেবার জন্য ঢাল হয়ে পাশে ছিলেন।

হাসপাতালের সিনিয়র নার্সিং কর্মকর্তাদের সিদ্ধান্তে শিপুর জন্য এ ব্যয়বহুল চিকিৎসার জন্য সহায়তা চাওয়ায় সকল নার্সরা ঐক্যমত পোষণ করে বিনা দাবিতে সামর্থ্য অনুযায়ী মন উজাড় করে সকলেই পাশে ছিলেন। এতে দুই দফায় শিপু লাল দাসকে ৭৯ হাজার ৯০০ টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। এসময় তার পরিবারের কাছে এ সমস্ত সহায়তা পৌঁছে দেয়া হয়।

দুই দফায় সহায়তা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নার্সিং সুপারিনট্যান্ডেন্ট ফেরদৌসী আক্তার, ডেপুটি নার্সিং সুপারিনট্যান্ডেন্ট কাঞ্চন রায়, নার্সিং সুপারভাইজারগণ, সিলেট জেলা বিএনএ সভাপতি জুবেদা খানম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী সাজু, সদস্য সচিব (এনএ, সিওমেকহা) ইমরান আহমদ তাপাদার, নার্সিং কর্মকর্তা আসাদুর নুর তারেক সহ আরো অনেকে।

বিএনএ সিলেট জেলা কমিটি’র বরাত দিয়ে বলা হয়, এটা একটা মহৎ কাজ। মানুুষের জন্যই আমরা কাজ করি। নার্সরা সবসময় এদেশের মানুষের পাশে আছে। এ মহৎ কাজে এগিয়ে আসায় ওসমানী হাসপাতালে নার্সদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ও মোবারকবাদ জানাচ্ছি এবং এ সমস্ত কাজে সবসময় মনোনিবেশ থাকার জন্য সকলকে আহবান করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিপুর পাশে ওসমানী হাসপাতালের নার্সরা, বিএনএ সিলেট জেলার কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫