সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

তিনমাস পর বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফ্লাইট ফের চালু হয়েছে। প্রায় তিনমাস বন্ধ থাকার পর রবিবার থেকে এ রুটে ফøাইট চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিলেটের যুক্তরাজ্য প্রবাসীরা।

বিমান কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে দুদিন সিলেট থেকে ম্যানচেস্টার এবং দুদিন ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইট চলবে।

জানা যায়, ২০২০ সাল থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম কয়েক বছর সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলছিল। কিন্তু গত বছর অক্টোবর থেকে একটি ফ্লাইট কমিয়ে দেওয়া হয়। তারপর গত এপ্রিল থেকে এ রুটে টিকিট বুকিং বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় সিলেট ম্যানচেস্টার ফ্লাইট। ক্ষোভ দেখা দেয় প্রবাসীদের মধ্যে। ফ্লাইট চালুর ব্যাপারে সিলেট এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আন্দোলন শুরু হয়।

তবে বিমান কর্তৃপক্ষ তখনই জানিয়ে দেয়, হজ্জ্ব ফ্লাইটের কারণে ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। সে বিরতি শেষে রবিবার থেকে আবার চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট।

বিমানের সিলেট স্টেশনের ম্যানেজার শাকিল আহমদ জানান, ১৯৩ জন যাত্রী নিয়ে রবিবার সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু হয়েছে। সপ্তাহে রবি ও মঙ্গলবার ম্যানচেস্টারের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে আর সোম ও বুধবার যাত্রী নিয়ে সিলেট আসবে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, হজ ফ্লাইটের বিরতি শেষে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট চালু হয়েছে। এখন থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চলবে।

ফ্লাইট চালুর খবরে সিলেট এবং যুক্তরাজ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিমান যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিনমাস পর বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

আপডেট সময় : ১১:৩১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫