সিলেটের মেজরটিলায়সহ অন্যান্য স্থানে পরিচালিত উচ্ছেদ অভিযান নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ- আরিফ
- আপডেট সময় : ০৪:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষেপেছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। ক্ষেপে গিয়ে তিনি জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছেন। মানুষের মান-সম্মান নিয়ে না খেলতে জেলা প্রশাসককে সতর্ক করে বক্তব্য দিয়েছেন। পাথর শ্রমিকদের দাবি আদায় না হলে ৫ জুলাই থেকে সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘটে একাত্মতা পোষনেরও ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ও পরিবহন খাতের শ্রমিকের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
সমাবেশে নিজের বক্তব্যে আরিফুল হক চৌধুরী জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের সাম্প্রতিক নানা তৎপরতার কঠোর সমালোচনা করেন। বিশেষ করে মেজরটিলায়সহ অন্যান্য স্থানে পরিচালিত উচ্ছেদ অভিযান নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাসার মেশিন উচ্ছেদ বন্ধ ও পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাথর ও পরিবহন শ্রমিকরা।






















