সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

সিলেটে কোরবানীর মাংস বিক্রির ধুম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে কোরবানীর মাংস বিক্রির ধুম পড়েছে, শনিবার (৭ জুন) জোহরের নামাজের পরপরই নগরীর বিভিন্ন প্রধান সড়কের পাশে অলিগলিতে দাঁড়িয়ে চলছে মাংস ক্রয়-বিক্রয়।

প্রায় প্রতিবছরই সিলেট নগরীতে কোরবানীর মাংসের এমন ক্রয়-বিক্রয় চিত্র দেখা যায়। এসব মাংস বিক্রির সাথে জড়িত একেবারে নিম্ন আয়ের মানুষ।

সারাদিন নগরীর বিভিন্ন বাসাবাড়ি থেকে তারা কোরবানীর মাংস সংগ্রহ করেন। নিজেদের প্রয়োজনীয় সামান্যটুকু রেখে বাকীটা নিয়ে বসেন রাস্তার পাশে। বিক্রি করে নগদ টাকার প্রয়োজন মেটান তারা।

এবার নগরীর চৌহাট্টা, আম্বরখানা, উপশহর, লামাবাজার, বালুচর, শাহী ঈদগাহ, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোড, সুবিদবাজার, এয়ারপোর্ট রোড, কদমতলী, তালতলা, বন্দরবাজারসহ অন্যান্য গুরত্বপূর্ণ এলাকা ও সড়কে কোরবানীর পশুর মাংস বিক্রি হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৪শ’ টাকা থেকে সাড়ে ৭শ’ টাকা। আর খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৫শ’ থেকে ৮শ’ টাকায়। অবশ্য কেউ কেউ আরও কম দামেও ক্রয় বিক্রয় করছেন।

এসব মাংসের ক্রেতা একেবারে নিম্ন আয়ের মানুষ, যারা নগরীর বিভিন্ন মেসবাড়ি বা বস্তি এলাকায় বসোবাস করেন। কেউকেউ আবার অন্যান্য জেলার মানুষ। তাদের মধ্যে কেউকেউ আছেন, সারাদিন মাংস সংগ্রহের পর নিজের জন্য রাখেন ভালো একটা পরিমাণ। অবশিষ্টটুকু বিক্রি করে পকেটে পাকা পুরে ধরেন বাড়ির পথ। চেপে বসেন গাড়িতে। দু’পয়সা আয়-রোজগারও হলো, আবার পরিবারের জন্যও নেয়া হলো।

সাড়ে ৪০০ টাকা কেজি দরে আম্বরখানা থেকে দুই কেজি মাংস সংগ্রহ করেছেন খুলনার মিলন মিয়া (৫৮)। ঈদে তার বাড়ি যাওয়া হয়নি। মেসে থাকেন একা। জানালেন, এই দুই কেজিতেই আমার চলে যাবে। একা মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে কোরবানীর মাংস বিক্রির ধুম

আপডেট সময় : ১২:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫