সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫১জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬২ জন মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৮৯ জন অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি – মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সারা দেশে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ। এই অভিযানে ১ হাজার ৬২ জন মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি চায়নিজ কুড়াল, একটি দেশীয় অস্ত্র, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, ৩০৩ রাইফেলের গুলির ৩০৩টি খালি খোসা, একটি কার্তুজের খালি খোসা এবং দুটি ধারালো ছুরি।

পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, ‘অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ মাঠে কাজ করছে। নিরাপদ সমাজ গঠনে নিয়মিত অভিযান চালানো হবে। জনগণের সচেতনতা ও সহযোগিতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫১জন

আপডেট সময় : ০৩:৩৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫