ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

হামাসের হামলায় ইসরাইলের ৬ সেনা হতাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

গাজা শহরের পূর্বাঞ্চলের আল-তুফাহ এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরাইলি বাহিনীর এক সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম।

ফিলিস্তিনের শাহাব বার্তা সংস্থা জানায়, ইসরাইলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে, গাজার পূর্বাঞ্চলে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত ও পাঁচ সেনা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিরোধকারী হামাস যোদ্ধারা পূর্ব আল-তুফাহ এলাকায় ইসরাইলি বাহিনীর জন্য পূর্ব-পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অব ইসরাইল।

ইসরাইলি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফায়, দুই ইসরাইলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন একটি পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত ও দুই সেনা সদস্য আহত হন।

এই ঘটনা ইঙ্গিত দেয় যে, গাজার ভেতরে দখলদার ইসরাইলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে।

এদিকে, গাজা শহরের শুজাইয়া এবং তুফাহ এলাকায় আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরাইলের দুটি ড্রোন হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।

এতে আরও বলা হয়েছে, শুজাইয়ায় হাসানাইন স্ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে একটি ইসরাইলি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। 

পৃথক আরেকটি হামলায়, গাজা শহরের উত্তর-পূর্বে তুফাহের ইয়াফা স্ট্রিটে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন। এর মাধ্যমে বর্বর ইসরাইল তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের হত্যা অব্যাহত রেখেছে।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি একটি জরুরি সতর্কতা জারি করে বলেছে, ‘গাজায় এখন খাদ্যের প্রয়োজন’। কারণ লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা-তৃষ্ণায় কাতর। 

এদিকে গাজায় আল জাজিরার সংবাদদাতা বলেছেন, ইসরাইলি বোমা হামলার ফলে এবং ত্রাণ সরবরাহের ওপর ইসরাইলি অবরোধের কারণে নিরীহ ফিলিস্তিনিরা ‘মানসিকভাবে ভেঙে পড়েছেন’। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের ১৮ মাসের আগ্রাসনে এ পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,১৬,৫০৫ জন আহত হয়েছে।

অন্যদিকে গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। যা নিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৬২ হাজারেরও বেশি। সূত্র: আল-জাজিরা ও মেহের নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামাসের হামলায় ইসরাইলের ৬ সেনা হতাহত

আপডেট সময় : ০৪:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫