ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

আজমিরীগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

নিহতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)। গতকাল বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটেছ।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একদল শ্রমিক আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত আনলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নবীগঞ্জের হাওরে বজ্রাঘাতে আলম নামে যুবকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলায় গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে শাহ আলম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শাহ আলম নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের মৃত আব্দুল আকিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে গরু চরাতে যান শাহ আলম। হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হলে শাহ আলম গরু নিয়ে বাড়ি দিকে রওয়ানা দেয়। পথিমধ্যে বজ্রাঘাতে শাহ আলম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজমিরীগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত ২

আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫