ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

ঈদের আগে সোনার ভরির দাম দেড় লাখ ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঈদের আগে দেশের বাজারে সোনার ভরির দাম দেড় লাখ টাকা ছাড়িয়েছে।সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছে।ফলে এই মানের সোনার দাম পড়বে এখন ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা সোমবার (১৭ মার্চ) থেকে কার্যকর হবে।

এর আগে গত ৫ মার্চ সোনার দাম বাড়ানো হয়। এরপর ১ ও ৮ মার্চ সোনার দাম কমানো হয়।

নতুন দাম অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের আগে সোনার ভরির দাম দেড় লাখ ছাড়াল

আপডেট সময় : ০৪:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫