সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় যৌথ বাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়  অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় কাউকে আটক করা হয়নি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়,গত সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে যৌথ বাহিনী মহানগরের পীরমহল্লাস্থ কাউন্সিলর আফতাবের বাসায় অভিযান চালায়। এসময় আফতাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তবে তার বাসা থেকে ২৫টি চাকু, ৪টি রাম দা, চাইনিজ কুড়াল ১টি ও ৬টি ওয়াকিটকি জব্দ করা হয়।

সেগুলো সিলেটের এয়ারপোর্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে যৌথ বাহিনী। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সাংবাদিকদের-কে বলেন- এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছে। এই মামলায় একমাত্র আসামি আফতাব হোসেন।

উল্লেখ্য, সিলেট মহানগরে আতঙ্কের নাম ছিলো আফতাব হোসেন খান। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে গত ১৫ বছর তার বাহিনী প্রায়ই প্রকাশ্যে দেখাতো অস্ত্রের ঝনঝনানি। সিসিকের গত নির্বাচনে আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আফতাব হোসেন খাঁন কারাবরণও করেছেন। পরে জামিনে মুক্ত হন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আফতাব হোসেনও গা-ঢাকা দিয়ে পালিয়ে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত যান, পরে সেখান থেকে পাড়ি জমান লন্ডনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় যৌথ বাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র জব্দ

আপডেট সময় : ০২:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪