ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব- এম এ মালিক এমপি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী  সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে- ডা, শফিকুর জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে – কাইয়ুম চৌধুরী সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

ইমামের কাছে তওবা করে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সরাইল উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে কথা বলছেন সিরাজ মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইমামের কাছে তওবা করে দলত্যাগ করেছেন সিরাজ মিয়া (৪৭) নামের আওয়ামী লীগের এক নেতা। তিনি উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবং ওই ইউনিয়নের বরইচারা গ্রামের বাসিন্দা।

গত শুক্রবার বিকেলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে তিনি দলত্যাগের ঘোষণা দেন। আজ রোববার বিকেলে ওই সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সিরাজ মিয়া। গত শুক্রবার বিকেলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তিনি এক সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে সিরাজ মিয়া বলেন, ‘আমি ২০ বছর ধরে চরমোনাই পীরের মুরিদ। বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের সময় আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার আমার পীরের ওপর হামলা করে। এরপর থেকেই আমি তওবা করে আওয়ামী লীগ ছেড়েছি। আজকে ঘোষণা দিয়ে আপনাদের সামনে ইমাম সাহেবের মাধ্যমে তওবা করে দল ছাড়লাম। আজ থেকে আমি ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে আছি।’ সমাবেশে শতাধিক লোক উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সিরাজ মিয়া মুঠোফোনে বলেন, ‘আমি ১০ বছর ধরে বরইচারা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলাম। এখন থেকে এই দলের সঙ্গে নেই। আমি ইমামের মাধ্যমে তওবা করে দল ছেড়েছি। এই দল ছেড়ে আজ আমার ভালোই লাগছে।

দল বেকায়দায় থাকায় এমন ঘোষণা কি না জানতে চাইলে সিরাজ মিয়া বলেন, ‘আমি এক বছর ধরেই দলের কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম। এখন ঘোষণা দিয়ে সরে গেলাম। আমি ব্যবসা করি। পাশাপাশি এখন পীরের দলে আছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমামের কাছে তওবা করে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

আপডেট সময় : ০১:৫৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪