ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ,বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক সিলেট-৬ আসন ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে সিলেট-২  আসন ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা সিলেট-৩ আসন ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ সিলেট-৪ আসন ৪৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আরিফ সিলেট-১ আসন- ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির সিলেট-১ আসন- ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

কদমতলীর ওভারব্রিজের উপর-নিচে গাড়ির অবৈধ স্ট্যান্ড ও পুলিশ ভেঙে দিলো সিঁড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদক :

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ওভারব্রিজ। উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রাইডারদের অবৈধ স্ট্যান্ড। নিচে অটোরিকশার ৩টি স্ট্যান্ড। এছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কের বাসও ওভারব্রিজের নিচে সবসময় দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে। সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে ওভারব্রিজে উঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। অবৈধ স্ট্যান্ডগুলোর কারণে যাত্রীসাধারণ এ সিঁড়ি দিয়ে উঠা-নামা করেন। ফলে রাত-দিন ওভারব্রিজের উপরে নিচে সড়কে যানজট লেগেই থাকে।

তবে এবার এখান থেকে সব জঞ্জাল সাফ করার উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সেই সিঁড়িটি ভেঙে দেয় পুলিশ।

সিলেট মহানগরজুড়ে সড়কে যত্রযত্র যানবাহনের- বিশেষ করে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড যানজট এবং বিশৃঙ্খলার প্রধান কারণ। তবে এবার সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পথে হাঁটছে মহানগর পুলিশ। এসএমপি’র নতুন কমিশনার দায়িত্ব নিয়েই রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল বন্ধে ৭ দিন সময় বেঁধে দিয়েছেন। এই ৭ দিন শেষ হবে ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে কঠোর অ্যাকশনে নামবে এসএমপি’র ট্রাফিক পুলিশ।

এসএমপি জানায়, সিলেট মহানগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ চালক-মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, সিএনজিচালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না।

এছাড়া মহানগরের সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে কাজ করছে পুলিশ। সে লক্ষ্যে শনিবার ওভারব্রিজের সেই সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছে। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন শ্রমিকসহ সকলের সযোগিতা কামনা করেছে এসএমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কদমতলীর ওভারব্রিজের উপর-নিচে গাড়ির অবৈধ স্ট্যান্ড ও পুলিশ ভেঙে দিলো সিঁড়ি

আপডেট সময় : ০৪:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪