সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার, অভিযান হবে কারখানায়,,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে টমটম, ইজিবাইক চলে ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশা, ঘটায় বিদ্যুৎ বিপর্যয়। বেপরোয়া গতির কারণে ছোট-বড় দুর্ঘটনাও ঘটায় অটোরিক্সা। যাত্রী উঠলেই আদায় করা হয় গলাকাটা ভাড়া। ৫ আগস্টের পর চালকরা সিলেটের অলি-গলি ছেড়ে উঠে এসেছেন  মহানগরের সব ব্যস্ততম সড়কে। ফলে এসব সড়কে বেড়েছে যানজট, বিশৃঙ্খলা।

বিআরটিএ’র নিবন্ধনহীন- সবদিক থেকে ক্ষতিকর এই নিষিদ্ধ রিকশার চলাচল বন্ধে মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর দুই মেয়াদে কয়েক দফা উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন। বার বার ট্রাফিক পুলিশ অভিযান চালিয়েও কমাতে পারেনি এসব রিকশার দাপট। অনেক সময় প্রশাসনের ব্যবস্থার বিরুদ্ধে সড়কে আন্দোলনে নেমে যান এসব অবৈধ রিকশার চালক। তবে এবার তাদের দৌরাত্ম্য দমাতে কঠোর পথে হাঁটছেন এসএমপি’র নতুন কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)। মহানগরের মূল সড়কগুলোতে এসব রিকশার চলাচল বন্ধের পাশাপাশি এসবের কারখানা ও বেচাকেনার প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, এসএমপি কমিশনার রবিবার (১৫ সেপ্টেম্বর) সিটি করপোরেশন কর্তৃপক্ষ, বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন ও বিআরটিএ-সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে একটি ছিলো- আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটারিচালিত রিকশাগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা যেন মহানগরের মূল সকল সড়ক থেকে চলে যায়। ৭ দিনের মাথায় কঠোর অভিযানে নামবে এসএমপি’র ট্রাফিক শাখা। মূল সড়কে পেলেই জব্দ করা হবে রিকশা, চালককে দেওয়া হবে আইনানুগ শাস্তি। এছাড়া এসব রিকশা তৈরির কারখানা এবং বিক্রির প্রতিষ্ঠান বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) সাংবাদিকদের-কে বলেন- ৭ দিন সময় দেওয়া হয়েছে ব্যাটারিচালিত রিকশার চালকদের। এই সময়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হবে। আশার করছি- সংশ্লিষ্ট সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই বিষয়ে। কারণ- সিলেট আমাদের সবার। নিজেদের শহরকে নিজেরাই পরিপাটি রাখতে হবে। নির্দেশনা না মানলে ৭ দিন পর থেকে কঠোর অভিযানে নামবে ট্রাফিক পুলিশ। মূল সড়কে পেলেই জব্দ করা হবে রিকশা, চালকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এছাড়া সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব রিকশা তৈরির কারখানা এবং বিক্রির প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রচারণার অংশ হিসেবে সোমবার রাতে এসএমপি’র মিডিয়া শাখা থেকে সংবাদমধ্যমে এবিষয়ক বিজ্ঞপ্তি দেওয়া হয়। ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার জন্য ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সাত বছরে মোট তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। কিন্তু এখন পর্যন্ত এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। মাঝেমধ্যে কিছু পুলিশি তৎপরতা দেখা গেলেও তদারকির অভাবে ক্রমান্বয়ে সিলেটসহ সারা দেশে সড়ক-মহাসড়কে দাপটের সঙ্গে চলছে এসব রিকশা। সর্বশেষে চলতি বছরের মে মাসে মন্ত্রিসভার এক সভায় ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে আসে নতুন সিদ্ধান্ত। বলা হয়- ঢাকাসহ সব মহানগরের মূল সড়কে চলতে পারবে না এসব রিকশা। চলবে শুধু অলি-গলিতে। কিন্তু সে নির্দেশনাও না মেনে সিলেটের সব রাস্তায় বর্তমানে দাপটের সঙ্গে চলাচল করছে বিদ্যুৎখেকো এসব রিকশা। এ অবস্থায় এসএমপি’র নবাগত কমিশনারের নির্দেশনা কিছুটা আশার আলো দেখাচ্ছে সিলেট মহানগরবাসীকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার, অভিযান হবে কারখানায়,,

আপডেট সময় : ০৯:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪