সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা,, সিলেটে চলছে বিরতির মধ্য দিয়ে সেবা,,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের উপর হামলার অভিযোগ তুলে নিরাপদ কর্মস্থলের দাবিতে রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ বা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা।

দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে নিউরোসার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. আবদুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন। তবে  সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি-বেসরকার হাসপাতালগুলোতে এখনো কর্মবিরতি পালন শুরু করেননি চিকিৎসকরা। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিকাল সোয়া ৩টার দিকে সিলেটভিউ-কে বলেন- আমি হাসপাতালে অবস্থান করছি। আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। সব চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন।

ঢাকা মেডিকেলের চিকিৎসক ডা. আবদুল আহাদ জানান- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে দুইবার ইনসিডেন্ট ঘটেছে, সেখানে এ হাসপাতালের চিকিৎসকরা নিজের জীবন বাজি রেখে ২৪ ঘণ্টা সেবা দিয়েছেন। এমনকি নিজের পকেট থেকে টাকা দিয়েছেন, খাবার দিয়েছেন। বাংলাদেশের ডাক্তাররা বৈষম্যবিরোধী আন্দোলনের একটা অংশ। গতকাল (শনিবার) যে ঘটনা ঘটেছে, নিউরোসার্জারির অপারেশন থিয়েটার থেকে রোগীর লোক এক ডাক্তারকে বের করে এনে মারধর করে। শুধু তাই নয়, মারতে মারতে ২০০/৩০০ মিটার দূরে পরিচালকের রুমে নিয়ে যায়। এ বিষয় নিয়ে চিকিৎসকরা দফায় দফায় বৈঠক করেছেন। বৈঠকে দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়। একটি হলো, অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয় দাবি- তাদের নিরাপত্তা নিশ্চিত করা। যারা জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন তাদের নিরাপত্তার জন্য আর্মি-পুলিশসহ অন্যান্য ফোর্স রাখা। কিন্তু দাবিগুলো পূরণ হয়নি, তাই এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। দাবিগুলো পুরণ না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সরকারি-বেসরকারি সব হাসপাতালে সেবা দেওয়া বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা,, সিলেটে চলছে বিরতির মধ্য দিয়ে সেবা,,

আপডেট সময় : ০২:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪