ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

বন্যাকবলিত এলাকায় পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

পানিতে ডুবে গেছে খাগড়াছড়ির বাজার এলাকা।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সারা দেশে বন্যাকবলিত জেলাগুলোয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বুধবার পাউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও হালদা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে।

পাউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত জেলাগুলোয় পাউবোর সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তাঁরা নিজ নিজ এলাকায় থেকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পাউবোয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮ মুঠোফোন নম্বরে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যাকবলিত এলাকায় পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

আপডেট সময় : ০২:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪