সংবাদ শিরোনাম ::
এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নে, সময়ও পেছাবে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ কিংবা তার চেয়ে বেশি সময় পিছিয়ে নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
কত নম্বর ও পরীক্ষা সময় কত ঘণ্টা হবে এসব বিষয় পরে জানানো হবে বলে ওই বৈঠক সূত্রে জানা গেছে।
সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।



























