সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের জেরে সিলেটের সাথে রেল যোগাযোগ ২ ঘন্টা পর স্বাভাবিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিবেদক :

দুই ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার ভোররাত ৪টা ৫ মিনিটে রেললাইন থেকে দর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের জেরে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রবেশ করার সময় ভানুগাছ সড়কের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় রেলক্রসিং গেইটম্যান উপস্থিত ছিলেন না, যার ফলে গেইটটি বন্ধ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, গেইট না থাকার কারণে ট্রাকটি ট্রেনের সামনে চলে আসে এবং সংঘর্ষ ঘটে। ভাগ্যক্রমে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, সংঘর্ষের পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ট্রেনের সাথে ট্রাকের এই সংঘর্ষের পর রেল চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার ভোররাত ৪টা ৫ মিনিটের দিকে ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হলে ফের রেল চলাচল শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের জেরে সিলেটের সাথে রেল যোগাযোগ ২ ঘন্টা পর স্বাভাবিক

আপডেট সময় : ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪