সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শাবিপ্রবির ভিসি,প্রোভিসি ও ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

এখন পর্যন্ত পদত্যাগ করেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) অধ্যাপক ড. মো. কবির হোসেন ও ট্রেজারার অধ্যাপক আমিনা পারভীন। ২৪ ঘণ্টার আল্টিমেটাম পেরিয়ে গেলেও তারা দায়িত্বে বহাল আছেন।

আল্টিমেটামের মধ্যে পদত্যাগ না করায় তাদের শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম।

তিনি বলেন, আমরা ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের আল্টিমেটাম বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে তারা পদত্যাগ না করায় আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। একইসাথে প্রশাসনিক অন্যান্য দায়িত্বে থাকা যেসব ব্যক্তিরা এখনও পদত্যাগ করেননি, তাদেরও অবাঞ্ছিত ঘোষণা করেছি।

তিনি আরও বলেন, ছাত্রবান্ধব নতুন প্রশাসক নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি। এ লক্ষ্যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাবিপ্রবির ভিসি,প্রোভিসি ও ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় : ০১:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪