সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

ডিবি কার্যালয়ে আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিন: জি এম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

জি এম কাদের বলেন, নিরাপত্তা হেফাজতের নামে ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আটকে রাখা হয়েছে। তাঁদের পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। স্বজনেরা উৎকণ্ঠিত। অন্যদিকে ডিবি হেফাজতে থেকেই তাঁরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, সাধারণ ছাত্ররা মনে করছেন, গোয়েন্দা সংস্থা বলপূর্বক ও ভয়ভীতি প্রদর্শন করে তাঁদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করছে। এ কারণে সাধারণ ছাত্ররা আটক সমন্বয়কদের সেই ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। দিনের পর দিন নিরাপত্তার নামে তাঁদের আটকে রাখা আইনসম্মত নয়।

জি এম কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে হেলিকপ্টার, বহুতল বাড়ির ছাদ এবং ভ্রাম্যমাণ গাড়ি থেকে জনগণের ওপর গুলি করা হয়েছে। যে কারণে মা–বাবার কোলের মধ্যে ও ঘরের বারান্দায় খেলারত অবস্থায় শিশু নিহত হয়েছে। আবার ঘরের ভেতরে কাজ করতে করতে গুলিবিদ্ধ হয়ে গৃহিণী নিহত হয়েছেন বলেও গণমাধ্যমে এসেছে। একইভাবে অসংখ্য নিরীহ পথচারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব মৃত্যুর দায়ভার সরকারকে নিতে হবে। বিবৃতিতে বিরোধীদলীয় নেতা প্রতিটি আহত, নিহত এবং সহিংসতার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিবি কার্যালয়ে আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিন: জি এম কাদের

আপডেট সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪