ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুস সবুর মন্ডল, বিপিএএ সেমিনারে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মকর্তাদের স্মার্ট ভূমি সেবা দেওয়ার জন্য তৈরি হতে হবে। দুর্নীতিমুক্ত হয়ে সেবা প্রদান করতে হবে। আজ ০৯ জুলাই মঙ্গলবার সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘স্মার্ট ভূমি সেবা প্রদানে করণীয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে সেমিনারে সঞ্চালক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং সিলেট বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

কতিপয় অসাধু কর্মচারীর জন্য ভূমি সেবার দুর্নাম হচ্ছে উল্লেখ করে মো. আব্দুস সবুর মন্ডল বলেন, স্মার্ট ভূমিসেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য ভূমি সংস্কার বোর্ডের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ভূমি সংক্রান্ত সকল সেবা একটি ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসার জন্য কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেবা গ্রহীতাবৃন্দ যে আশা নিয়ে সেবা নিতে আসে তার ব্যত্যয় ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

শুধু বেতন-ভাতার জন্য কাজ করলে হবে না মন্তব্য করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বলেন, অবৈধ দখলে থাকা খাস ও সরকারি জমি চিহ্নিত করতে হবে। যেসব জলমহাল ভরাট ও বেদখল হয়েছে তাও চিহ্নিত করে পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের রাজস্ব আদায়ের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করতে হবে।

‘স্মার্ট ভূমি সেবা প্রদানে করণীয়’ বিষয়ক এ সেমিনারে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, আরডিসি, এলএও, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে

আপডেট সময় : ০৩:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪