ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

গরিবের গোশতে ভাগ বসাচ্ছেন হোটেল মালিকেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

কোরবানির ঈদে কুমিল্লার কান্দিরপাড়ে গোশতের অস্থায়ী হাট বসে। যাঁরা কোরবানি করতে পারেন না, তারা কম দামে সেখান থেকে গোশত কেনেন। গোশত কেনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কয়েকজন ক্রেতা।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঈদের দিন দুপুরে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে সারা বছর যানজট ও গাড়ির হর্ন শোনা গেলেও সোমবার ঈদের দিন ফাঁকা পাওয়া গেল। যেটুকু ভিড়ভাট্টা, সেটাও অস্থায়ী একটি গোশতের হাটের জন্য। কোরবানির ঈদের পর যাঁরা বাড়িতে বাড়িতে গোশত সংগ্রহ করেন, তাঁরা হাটের বিক্রেতা। নিম্নমধ্যবিত্ত যাঁরা কোরবানি করতে পারেননি, তাঁরা এই গোশতের ক্রেতা। অস্থায়ী এই হাটে ওজন করে গোশত বিক্রি হয় না। হাতে ধরে অনুমান করে গোশত বিক্রি করেন বিক্রেতারা। ক্রেতারাও অনুমান করে দরদাম করে কেনেন।

অল্প দামে গোশত কিনতে হাতে ব্যাগ নিয়ে পূবালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন কুমিল্লা ইপিজেডে চাকরি করা মো. মোস্তাফিজ। থাকেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায়। দুপুরে বাসা থেকে একমাত্র মেয়েকে বলে এসেছেন, গরুর গোশত কিনতে যাচ্ছেন। স্ত্রীকে রান্নার আয়োজন করতে বলেছেন। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েও গোশত কিনতে পারেননি।

মোস্তাফিজ সাংবাদিকদের বলেন, ‘আমরা যারা কোরবানি দিতে পারি না, তাঁরা কান্দিরপাড়ে এসে কম দামে গোশত কিনি। কিন্তু কয়েক বছর এখানে এসে কম দামে গোশত কিনতে পারি না। ছোট ছোট হোটেলের মালিকেরা এখানে এসে গোশত কেনেন। তাঁরা গোশত কিনে ফ্রিজে (রেফ্রিজারেটর) রেখে পরে রান্না করে বিক্রি করেন। এ জন্য দাম বেড়ে যায়। গরিবের গোশতে তাঁরা ভাগ বসাচ্ছেন।’

নাম না প্রকাশ করার শর্তে কয়েকটি হোটেলের মালিক বলেন, বাজার থেকে গোশত কিনলে প্রতি কেজিতে আড়াই শ গ্রাম হাড্ডি দেয়। এ ছাড়া গোশতের সঙ্গে অনেক চর্বি নিতে হয়। এখন কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা পড়ে। এ জন্য এখানে গোশত নিতে আসেন। দুপুরের পর থেকে কান্দিরপাড়ে গোশতের ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। তাঁদের অনেকেই নিম্নমধ্যবিত্ত। কেউবা নিম্নবিত্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কোরবানি করতে পারেননি। তাই কম দামে গোশত কিনতে এসেছেন।

দুপুর ১২টায় বের হয়ে বেলা ২টা পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে গোশত সংগ্রহ করেছেন হৃদয়। রংমিস্ত্রির কাজ করেন। থাকেন ইপিজেডের পকেট গেট এলাকায়। বোনের বিয়ে হয়ে গেছে। ঘরে মা ছাড়া কেউ নেই। আজ ঈদের দিন। হাতে কাজ না থাকায় বাড়িতে বাড়িতে গিয়ে গোশত সংগ্রহ করে তিন কেজির মতো গোশত পেয়েছেন। অর্ধেক বিক্রি করেছেন। বাকি অর্ধেক বাড়িতে নিয়ে যাবেন।

হৃদয় বললেন, ‘সকালে ঈদের নামাজ পড়েছি। মাছ দিয়ে ভাত খেয়ে বের হইছি। মারে কইছি মাংস আনতাম যাই। ঘরে তেল আছে। কিন্তু মসলা নাই। রাজগঞ্জে যাইতাছি। অর্ধেক গোশত বেইচ্চা যেই টাকা পাইছি, হেইডা দিয়া মসলা কিনমো। বাহি গোশতটাডারে রানতে কমু মারে। নগরের টমছমব্রিজ এলাকা থেকে গোশত কিনতে এসেছেন সুরাইয়া বেগম। নগরের একটি হাসপাতালে আয়ার কাজ করেন। বছর দুয়েক আগে সড়ক দুর্ঘটনায় স্বামী মারা গেছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। সেই থেকে বহু কষ্টে ছেলেমেয়েদের নিয়ে খেয়ে না–খেয়ে বেঁচে আছেন। কান্দিরপাড়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে দেড় কেজির মতো গোশত পেয়েছেন।

সুরাইয়া বেগম সাংবাদিকদের বলেন, ‘ছেলেটা একটু বড় হয়েছে। অনেক কিছু বোঝে। মেয়েটা ছোট। মেয়েটা সকালে বলে, মা গোশত দিয়ে ভাত খাব। তখন মানুষ মাত্র কোরবানি শুরু করছে। কই পাব গোশত! সবজি দিয়ে ভাত দিয়েছি। খেতে চায় না। ওর বাবা থাকতে মাঝেমধ্যে গোশত খেতে পারতাম। এখন তা-ও পারি না। আজ ঈদ। এই দেড় হাজার টাকা জমিয়ে রাখছিলাম। তাই নিয়ে গোশত কিনতে এসেছি। কান্দিরপাড়ে কম দামে গোশত কিনতে পারছি। এখন বাসায় গিয়ে গোশত রান্না করে মেয়ের পাতে তুলে দিতে পারলে শান্তি লাগবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরিবের গোশতে ভাগ বসাচ্ছেন হোটেল মালিকেরা

আপডেট সময় : ০২:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪