সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

সিলেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেটে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১১ জুন সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম।

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমীন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রোকসানা বেগম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল-হোসাইনী। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তৃতায় ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বাধীন বাংলাদেশে বিজ্ঞানমনস্কতা এবং বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই আজকের স্মার্ট বাংলাদেশের অভিমুখে যাত্রা। তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের গড়ার কাণ্ডারী। তাদের বহুমুখী জ্ঞান অর্জন করতে হবে তবেই উদ্ভাবনী ও জ্ঞান ভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

মূলপ্রবন্ধে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ একটা প্রযুক্তিনির্ভর রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়া, যেখানে জ্ঞান ও প্রযুক্তি এবং নিজস্ব উদ্ভাবনী শক্তির সমন্বয়ে প্রত্যেক নাগরিক তাদের জীবন ও জীবিকার মান বদলে দেবে; পাবে অধিকারের নিশ্চয়তা এবং থাকবে কর্তব্য পালনে বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকনোমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ চারটি মূল স্তম্ভ নির্ধারণ করে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪