সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

ছয় দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬৩৬ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় সরকার ছয়টি দেশে প্রায় এক লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। এই ছয় দেশ হলো বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কা। সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইকোনমিক টাইমস এ খবর দিয়েছে।

সংবাদে বলা হয়েছে, ভারতে ২০২৩-২৪ মৌসুমে ফসল উৎপাদন কম হয়েছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ার প্রেক্ষাপটে এই রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ভারতের ন্যাশনাল কো–অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড এই ছয়টি দেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে মূল সংস্থা হিসেবে কাজ করবে। স্থানীয় উৎপাদকের কাছ থেকে ই-প্ল্যাটফর্মে প্রতিযোগিতামূলক দামে প্রতিষ্ঠানটি পেঁয়াজ কিনবে।

যেসব দেশ এই পেঁয়াজ কিনবে, সেসব দেশের নির্দিষ্ট প্রতিষ্ঠান আলোচনা সাপেক্ষে দাম ঠিক করবে। তবে পেঁয়াজের মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্র রপ্তানির ক্ষেত্রে বড় সরবরাহকারী হবে। সব মিলিয়ে এই ছয় দেশে ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

এর বাইরে ভারত সরকার দুই হাজার টন সাদা পেঁয়াজ রপ্তানিরও অনুমতি দিয়েছে। এই পেঁয়াজের বেশ ভালো চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু দেশে। এসব দেশে রপ্তানির জন্যই এই পেঁয়াজ বিশেষভাবে চাষ করা হয়।

সাদা পেঁয়াজ উৎপাদন করতে অতিরিক্ত খরচ করতে হয়। এই পেঁয়াজের বীজের দাম বেশি, এর জন্য বিশেষ ধরনের চাষপ্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং এ ক্ষেত্রে কঠোর নিয়মকানুন পালন করতে হয়।ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত সরকার রবি মৌসুমে পাঁচ লাখ টন পেঁয়াজ কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছয় দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪