ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

ঈদে সিলেট পুলিশ থাকবে সর্বোচ্চ সতর্কতায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

এবারের ঈদের ছুটিতে ফাঁকা সিলেটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হয়েছে। ফাঁকা নগরীতে যেন ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঘিরে ২৭ রমজানের পর থেকেই ফাঁকা হচ্ছে নগরী। প্রিয়জনদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে সবাই নগর ছাড়ছেন। এ অবস্থায় নগরের প্রতিটি বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ। পবিত্র ঈদুল ফিতরের জামাতে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি, পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

জানা গেছে, সিলেট মহানগর এলাকার ৪৩০টি মসজিদ ও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। ঈদ জামাত ঘিরে সিলেট নগরীতে ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এছাড়া ঈদের এই লম্বা ছুটিতে নগরীর বাসাবাড়িসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রায় অর্ধশত টহল পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিদের জানান, ঈদের ছুটিতে ফাঁকা নগরীতে যাতে চোর, ডাকাত বা ছিনতাইকারীরা কোনো সুযোগ নিতে না পারে, সেজন্য পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। প্রায় অর্ধশত টহল দল নগর চষে বেড়াবে। তবে নাগরিকদের সচেতন হতে হবে। ফ্ল্যাট বা বাসাবাড়িতে উন্নতমানের তালা দিতে হবে। আর নিরাপত্তা প্রহরীরা যাতে কোনো ফাঁকি দিতে না পারে বা কোনো ধরনের অবহেলা না করে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়ও এ সময়ে সিলেটে পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতেও আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে সিলেট পুলিশ থাকবে সর্বোচ্চ সতর্কতায়

আপডেট সময় : ০৩:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪