সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

সৌদি আরবে ওমরাহকারীদের জন্য নতুন নিয়ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পবিত্র রমজান মাসে সৌদি আরবে ঢল নেমেছে ওমরাহ যাত্রীদের। হজ্ব মৌসুম ছাড়াই লাখ লাখ মুসল্লিকে নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম অবস্থা সৌদি সরকারের। তাই ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নির্দিষ্ট কিছু জিনিস বহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার (২৭ মার্চ) এক নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না। গালফ নিউজ বলছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আল্লাহর মেহমানদের, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করতে হবে, নিষিদ্ধ জিনিস বহন করা যাবে না।

মূলত সৌদিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কার পবিত্র কাবা শরিফে ওমরাহ করতে যান। হজ বছরে মাত্র একবার করা গেলেও ওমরাহ করা যায় যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা সাধারণত বেশ বৃদ্ধি পায়। ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে। সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরিফের পূর্ব দিকে অবস্থিত।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। এর মধ্যেই নতুন নির্দেশনা দিল দেশটি । 

পবিত্র রমজান মাসের প্রথমার্ধে ৮০ লাখেরও বেশি মুসলমান ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ ছাড়া হজ বছরের নির্দিষ্ট সময় পালন করা হলেও বছরের যে কোনো সময় মুসলমানরা ওমরাহ পালন করতে পারেন। আর বাধ্যতামূলক না হলেও ওমরাহ মুসলমানদের জন্য আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। আর তাই পবিত্র রমজান মাসে সৌদি আরবের অভ্যন্তরীণ ও বাইরে থেকে থেকে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান ওমরাহ পালন ও নামাজ আদায়ের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি আরবে ওমরাহকারীদের জন্য নতুন নিয়ম

আপডেট সময় : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪