ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এনআইডি’র তথ্য সংশোধন,আবেদন ফি পাঁচ হাজার টাকা আরোপের প্রস্তাব ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন চাঁদাবাজির কারণে একদল ঘৃণা কুঁড়িয়েছে, আরেকদল সর্ব শক্তি নিয়ে নেমেছে – ড. শফিকুর রহমান মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

তারেক রহমানকে পরিহার না করলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এ আলোচনার সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কোন দল ভাঙে? যেটা দল আস্ত থাকে সেটা ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গিয়েছে সে দল নিয়ে আওয়ামী লীগ কেন- বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। স্বাধীনতার পরবর্তীতে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা ভোটে নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি, তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়।

দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেতারা মূলত তাদের নেতৃত্বে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করতেছেন। এসব বলে লন্ডনে থাকা পলাতক তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপির দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এ দেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকেই সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে।‘

একতরফা নির্বাচনের কারণে এ সরকার টিকবে না- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করেছে। কেন্দ্রে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। এতেই প্রমাণ হয় মির্জা ফখরুলের বক্তব্যের কোনো যুক্তি নেই। বরং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করে বিশ্বে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। 

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা আজকে দেশে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে তারাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করেছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার মূলনীতি- ‘রাজনীতি ভোগের বস্তু নয়’। এ কথা আমাদের মেনে চলতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব। এ সময় তিনি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিতে দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। 

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম। 
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানকে পরিহার না করলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক 

আপডেট সময় : ০৮:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪