সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

৭ম-বারের মতো জেলার শ্রেষ্ঠ হলেন ছাতকের ওসি : শাহ্ আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :

৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম। এর আগে তিনি আরো ৬ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্-পিপিএম মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি/২০২৪ খ্রি. মাসে মাদক উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধারের জন্য জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আইজিপি ব্যাজ প্রাপ্ত ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম’র নাম ঘোষণা করেন।

পরে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পুলিশের এ কর্মকর্তা। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ৭ম বারের মত শ্রেষ্ঠ হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

উল্লেখ্য, এর আগে ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম ছাতক থানায় যোগদানের পর থেকে এক এক করে টানা ৭ম বারের মত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনিত হন। তিনি ২৩ সালের ৭ আগষ্টে ছাতকে মোহাম্মদ শাহ আলম যোগদানের পর থেকে টানা ৭বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭ম-বারের মতো জেলার শ্রেষ্ঠ হলেন ছাতকের ওসি : শাহ্ আলম

আপডেট সময় : ০১:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪