সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

সিগারেট থেকে ওসমানী হাসপাতালে অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউনিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ভবনের মাঝে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালে কর্মরত পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। এখন আগুনের উৎস খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন সিগারেটের উচ্ছিষ্ট থেকে লেগেছে।

জানা গেছে, আজ শনিবার (২ মার্চ) দুপুরে হঠাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ১০ তলা ভবন ও পাশে জেনারেটর রাখার একতলা ভবনের মধ্যবর্তী জায়গা থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর সেখানে আগুন দেখা যায়। এ সময় ভবনটির পাশে সাদাপোশাকে দায়িত্বরত এক পুলিশ সদস্য হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের সহযোগিতায় পানি ছিটিয়ে আগুন নেভান।হাসপাতালের পুলিশ বক্সে নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা পুলিশের সদস্য মো. জনি চৌধুরী বলেন, ১০ তলা ভবন ও পাশের ১ তলা ভবনের মধ্যবর্তী জায়গায় আগুন লেগেছিল। সেখানে ময়লা ও কিছু ঝাড়ু রাখা ছিল। পরে পানি ছিটিয়ে আগুন নেভানো হয়। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নিভিয়ে ফেলা হয়। এ ব্যাপারে সতর্ক আছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুন সিগারেটের উচ্ছিষ্ট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কেউ হয়তো সিগারেট খেয়ে দুই ভবনের মাঝে ফেলতে পারেন। এ জন্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, বের করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিগারেট থেকে ওসমানী হাসপাতালে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪