ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব- এম এ মালিক এমপি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী  সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে- ডা, শফিকুর জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে – কাইয়ুম চৌধুরী সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

শহিদ দিবস পালন,স্কুল ড্রেস ও মেধাবৃত্তির পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ডেস্ক :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বিশ্বনাথের সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’। দিবসটি উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ হাই স্কুল এন্ড কলেজের শহিদ মিনারে পুষ্পস্তব অর্পণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।এদিকে, স্বপ্নসিঁড়ি’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হযেছে। একইসাথে ‘স্বপ্নসিঁড়ি ট্যালেন্ট হান্ট-২০২৪’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণও সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী সবুর আলী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী হাজী শিরিন চৌধুরী আলী, ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুর মিয়া, আশুগঞ্জ আদর্শ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রেন্টু আলী।আশুগঞ্জ আদর্শ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও স্বপ্নসিঁড়ি’র সভাপতি আজিমুর রহমান রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রেরণা যোগাতে স্বপ্নসিঁড়ি’র এমন ব্যতিক্রমধর্মী ও মহতী উদ্যোগ প্রশংসনীয়। মেধাবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।এদিকে, মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেডেল ও পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে স্কুল ড্রেস প্রদান করা হয়। শিক্ষার্থীদের পক্ষে স্কুল ড্রেস গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহিদ দিবস পালন,স্কুল ড্রেস ও মেধাবৃত্তির পুরস্কার

আপডেট সময় : ১০:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪