সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

জাতীয় সংসদীয় কমিটিতে সিলেটের এমপিরা যে দায়িত্ব পেলেন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ১২টি গঠন করা হয়েছে। রোববার ৪ ফেব্রুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এই কমিটিগুলো গঠন করা হয়। এর মধ্যে ৬টি মন্ত্রণালয়ভিত্তিক এবং ৬টি সংসদ ও বিষয়ভিত্তিক কমিটি। এর মধ্যে সিলেট বিভাগের ৪ এমপির বিভিন্ন কমিটিতে রয়েছেন। 

কমিটিগুলোর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদে তিনি নিজেই কমিটি দুটি ঘোষণা করেন। অন্য কমিটিগুলো গঠনের জন্য সংসদ নেতার অনুমতিক্রমে প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।কমিটির প্রস্তাব তোলার সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ৫০টি কমিটির সব কটিই নিজে হাতে লিখে তৈরি করে দিয়েছেন। সংসদ চাইলে এক দিনেই সব কটি কমিটি গঠন করা সম্ভব হবে।

পরে ১২টি কমিটি গঠনের প্রক্রিয়া শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে বলেন, দ্বাদশ সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকে সব সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংসদ নেতা ও প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মধ্যেও নিজ হাতে লিখে কমিটিগুলো তৈরি করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর হাতে লেখা কমিটিগুলোর নামের তালিকা সংসদের রেকর্ডরুমে সংরক্ষণ করা হবে।

এসব কমিটির মধ্যে সিলেট থেকে ৪ জনের জায়গা হয়েছে। এর মধ্যে সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের মহিবুর রহমান মানিক, জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৪ আসনের এমপি এমপি ও সাবেক আমলা মোহাম্মদ সাদিক, বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  মৌলভীবাজার-২ আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেল ও সংসদীয় কমিটির সদস্য হিসেবে আছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় সংসদীয় কমিটিতে সিলেটের এমপিরা যে দায়িত্ব পেলেন 

আপডেট সময় : ০৫:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪