সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

আজ ইজতেমার আখেরি মোনাজাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

দেশ-বিদেশের লাখো মুসল্লির ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান। আজ রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করবেন। এতে প্রায় ৩০-৪০ লাখ দেশি-বিদেশি মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকরা ধারণা করছেন। এর আগে হেদায়েতি বয়ান করবেন ভারতের শীর্ষ মুরুব্বি মাওলানা ইব্রাহীম দেওলা।

এদিকে ইজতেমার দ্বিতীয় দিন শনিবার পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে। মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনছেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। তারপরও বানের পানির মতো তুরাগ তীরে ছুটছেন মুসল্লিরা।শনিবারও বাস, ট্রাক, পিকআপ, ট্রেন, নৌকা, লঞ্চ ও রিকশা-ভ্যানে মুসল্লিদের আসতে দেখা গেছে। জায়গা না পেয়ে অনেক মুসল্লি ময়দানের চারপাশের খোলা আকাশের নিচে ফুটপাত ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের নিচে অবস্থান নিয়েছেন। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ইবাদত বন্দেগিতে মশগুল তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ ইজতেমার আখেরি মোনাজাত

আপডেট সময় : ০২:৫২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪