সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

এই দিনে – মহাকাশযানের প্রথম নারী পাইলট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

ভিউৃ নিউজ ৭১ : অনলাইন সংস্কনণ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

আইলিন কলিন্স একজন মার্কিন নভোচারী। আরও একটি পরিচয় রয়েছে তাঁর। বিশ্বের ইতিহাসে মহাকাশযানের প্রথম নারী পাইলট তিনি। ১৯৯৫ সালের ৩ ফেব্রুয়ারি কলিন্সের পরিচালনায় মহাকাশে যাত্রা করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ডিসকভারি’। আট দিন ডিসকভারি মহাকাশে ছিল।

ইতিহাসের প্রাণঘাতী তুষারঝড়

১৯৭২ সালের ৩ ফেব্রুয়ারি, ইরানবাসীর জন্য শোকের একটি দিন। ওই দিন বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী তুষারঝড় হয় ইরানে। এতে প্রাণ যায় প্রায় চার হাজার মানুষের। ধ্বংস হয়ে যায় অন্তত ২০০ গ্রাম।

যুক্তরাষ্ট্র কৃষ্ণাঙ্গদের ভোটের অধিকার

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৫তম সংশোধনী কার্যকর হয় ১৮৭০ সালের ৩ ফেব্রুয়ারি। এর মধ্য দিয়ে দেশটিতে কৃষ্ণাঙ্গরা আনুষ্ঠানিকভাবে ভোট দেওয়ার অধিকার লাভ করেন।

ঘটনাটি ১৯৬৬ সালের ৩ ফেব্রুয়ারির। ওই দিন সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান লুনা-৯ চাঁদের পৃষ্ঠে নামে। ইতিহাসে এটাই চন্দ্রপৃষ্ঠে কোনো মহাকাশযানের সফল অবতরণের প্রথম ঘটনা।

নিউজিল্যান্ডে প্রাণঘাতী ভূমিকম্প

সময়টা ১৯৩১ সালের ৩ ফেব্রুয়ারি, ভয়াবহ ভূমিকম্প হয় নিউজিল্যান্ডে। ইতিহাসে এটি ‘হাওকি বে’ ভূমিকম্প নামে পরিচিত। দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পে ২৫৮ জনের প্রাণ যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এই দিনে – মহাকাশযানের প্রথম নারী পাইলট

আপডেট সময় : ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪