সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

‘সংসদে বিরোধী দল হবে আওয়ামী স্বতন্ত্র লীগ’ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ।  তাদের আসন সংখ্যা ২২৩ টি। এর পর সব থেকে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের আসন সংখ্যা ৬২টি। এ ছাড়া জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।এখন নানা মনে প্রশ্ন হচ্ছে— আগামী দ্বাদশ সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকায় থাকবে কারা। এ বিষয়ে মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ আগামী সংসদে বিরোধী দল হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের এ সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী স্বতন্ত্র লীগ হবে বিরোধী দল’।মহিউদ্দিন আহমদ বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে— আওয়ামী লীগের একটি প্রক্সি বিরোধী দল হবে এবং আওয়ামী স্বতন্ত্র লীগ জাতীয় পার্টিকে নিয়ে বিরোধী দল হবে।

ভোটের ফারাক ব্যাপক হওয়ার বিষয়ে তিনি আরও বলেন, যার প্রার্থীর যেখানে ক্ষমতা বেশি ছিল, সেখানে যথেচ্ছভাবে ভোট প্রয়োগ করা হয়েছে। কোথাও কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল না।
এ পর্যন্ত ঘোষিত ফলে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৬২ আসনে। জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন। সুতরাং স্বতন্ত্র পার্টির প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, আর যারা অন্যান্য দল থেকে প্রার্থী হয়েছেন, যেমন জাতীয় পার্টি, ওয়ার্কার্স ও জাসদ। এদের আশা ছিল যে এদের জিতিয়ে আনার দায়িত্ব ছিল আওয়ামী লীগের। কিন্তু তারা এখন বলবে যে, আমাদের গাছে তুলে মই সরিয়ে নিয়েছেন। আমি বলব যে, অনেক রাজনীতিবিদ এই নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্লাউন হিসেবে প্রমাণ করে ফেলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সংসদে বিরোধী দল হবে আওয়ামী স্বতন্ত্র লীগ’ 

আপডেট সময় : ০৮:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪