সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

নিজেরা ভোট দিব না,অন্যদের বিরত রাখব: জামায়াত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে এসব মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এরমধ্যে উত্তরে মিরপুর, পল্লবী ও ফার্মগেটে এবং দক্ষিণে পল্টন, শনির আখড়া, বংশাল ডেমরাসহ বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে মিরপুরে ঢাকা মহানগর উত্তর উদ্যোগে মিছিল করেছেন নেতাকর্মীরা। তাদের বিক্ষোভ মিছিলটি ষাটফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, অবৈধ সরকারের পাতানো, সাজানো ও তামাশার নির্বাচন আমরা বর্জন করছি। তাই নিজেরা যেমন ভোট দিব না এবং অন্যদের ভোটদান থেকে বিরত রাখব।

মাহফুজুর রহমান বলেন, সরকার দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের ভোটাধিকার ও নির্বাচনি ব্যবস্থাকে হাস্যরসের অনুসঙ্গে পরিণত করেছে। তারা বিচারবিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সব অঙ্গ প্রতিষ্ঠানকে দলীয়করণ করে কথিত নির্বাচনের নামে দেশকে পুতুল নাচের নাট্যশালা বানিয়েছে। তাই এই ভোট চোর সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বরং যেকোনো মূল্যে সরকারের যেকোনো দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। 

এছাড়া পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের সহকারি সেক্রেটারি জেনারেল নাজিমুদ্দিন মোল্লা। ফার্মগেটে মিছিল করেছেন নেতাকর্মীরা। উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারসহ প্রমুখ।

এদিকে সকালে পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।শনির আখড়ায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শনির আখড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজেরা ভোট দিব না,অন্যদের বিরত রাখব: জামায়াত 

আপডেট সময় : ০৫:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪