সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

বিশ্বনাথ সাজা প্রাপ্ত আসামী আশরাফুল গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

সিলেট বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ সাজার ২১ বছর পর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাই ডাকাতকে গ্রেপ্তার করেছেন।বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তীর নির্দেশনায় থানার এসআই রুমেন আহমদ,শেখ আলী আজহার ও এএসআই আবু ছালেহ মুছার নেতৃত্বে একদল পুলিশ সোমবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার-জমশেরপুর ব্রীজের উপর থেকে আশরাফুল ডাকাতকে গ্রেপ্তার করে।সে রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত ডাকাত আশরাফুল হককে সিলেট মেট্টোপলিটনের দক্ষিণ সুরমা থানাধীন তেতলী গ্রামের জিলু মিয়া’কে ডাকাতিকালে নৃশংসভাবে হত্যার অভিযোগে দক্ষিণ সুরমা থানার মামলা নং-৮ (তাং-২৯/১১/২০০২ইং),জিআর ১৫১/২০০২ইং,দায়রা ২৮৪৭/১৩,ধারা ৩৫৬/৩৯৪/৩০২/৪১২/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডে দন্ডিত করেন।দন্ডপ্রাপ্ত আসামী আশরাফুল হক’সহ আরো ৪ ডাকাত মিলে ২০০২ সালে ডাকাতিকালে ভিকটিম জিলু মিয়াকে নৃশংসভাবে হত্যা করে ছিলেন।উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানার ঝাঝড় গ্রামের ইরফান আলীর পুত্র মোহাম্মদ চেরাগ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করে ছিলেন। বিজ্ঞ আদালতে বিচার কাজ শেষে ডাকাত আশরাফুলকে মৃত্যুদন্ড প্রদান করেন।

মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাই ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন,গ্রেপ্তারকৃত আশরাফুল হককে বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বনাথ সাজা প্রাপ্ত আসামী আশরাফুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩